Header Ads Widget

Responsive Advertisement

ব্রন সমস্যা: ৫টি ভুল ধারণা

ব্রন একটি অতি সাধারণ সমস্যা যা প্রায় সবারই হয়ে থাকে। এর অনেক কার্যকরী সমাধান থাকলেও আমরা মাঝে মাঝে এমন কিছু করি যার ফলে ব্রন কমার পরিবর্তে উল্টো বেড়ে যায়। 

এখানে ৫ টি ভুলের কথা আলোচনা করবো যা করলে আপনার ব্রন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে:




১. ব্রন ফাটানো বা খোঁচানো

এটি সম্ভবত আমাদের সবচেয়ে বেশি করা ভুলের মধ্যে একটি। ব্রন খোঁচানো বা ফাটানোর কারণে ব্যাক্টেরিয়া ছড়িয়ে পরার সম্ভাবনা থাকে যার ফলে ব্রন আরো বাড়তে পারে। আবার ফাটানো বা খোঁচানো অংশে দীর্ঘস্থায়ী দাগ থেকে যেতে পারে। তাই ব্রন দুর করার প্রথম ধাপ - সেই স্থান স্পর্শ করবেন না।


২. কঠিন এবং ক্ষার যুক্ত স্ক্রাব এবং ক্লিনজার ব্যাবহার:

কঠিন এবং ক্ষার যুক্ত স্ক্রাব এবং ক্লিনজার ব্যবহারে ত্বকের জন্য উপকারী তৈলাক্ত উপাদান চলে যেতে পারে, যা ব্রন বা পিম্পল বাড়তে সহায়তা করে। এগুলো ব্যবহারে অস্বস্তি এবং জ্বালাপোরাও হতে পারে। তাই আপনার ত্বকের উপযোগী ক্লিনজার ব্যবহার করুন।

৩. সানস্ক্রিন ব্যবহার না করা

রোদের তাপে ব্রন আক্রান্ত স্থানের অবস্থা আরো খারাপ হতে পারে। সান্সক্রিন সবার জন্যই প্রয়োজন, কিন্তু যাদের ব্রন আছে তাদের জন্য আরো বেশি প্রয়োজন। এক্ষেত্রে ব্রড স্পেক্ট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ যার SPF - ৩০ বা তার বেশি।

৪. অতিরিক্ত মেক-আপের ব্যবহার

ভারী মেক-আপ মুখের রোমকূপ বন্ধ করে দিয়ে পিম্পল বা ব্রনের সৃষ্টি করতে পারে। মেকআপ ব্যবহার করার ক্ষেত্রে তেল-মুক্ত, নন-কোমেডোজেনিক পণ্য ব্যবহার করুন। এবং ঘুমানোর আগে আপনার মেকআপ পুরোপুরি পরিষ্কার করে ফেলুন।




৫. চর্মরোগের ডাক্তার না দেখানো

আপনার যদি অতিরিক্ত ব্রন বা পিম্পল থাকে, আর টুক-টাক চিকিৎসায় কাজ না হয় তাহলে দেরি না করে চর্মরোগের ডাক্তার দেখানো উচিৎ। তিনি আপনার জন্য সবচেয়ে উপযোগী চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন।

এছাড়াও এই পাঁচ টি ভুল ছাড়াও কিছু কাজ আপনি করতে পারেন যা আপনার ব্রন দূর করতে কাজে দেবে। এগুলো হলো:
স্বাস্থকর খাবার খাওয়া।
পর্যাপ্ত ঘুমানো।
স্ট্রেস বা চাপ নিয়ন্ত্রন করা।


আপনি যদি ব্রনের সমস্যায় ভুগছেন তাহলে হাল ছাড়বেন না। উপরোক্ত নিয়ম গুলো মেনে চললে আপনার ত্বকের উন্নতি হবে এবং ব্রনও দূর হবে।


Post a Comment

0 Comments