ভ্রান্ত ধারণা: ওজন কমাতে হলে রাতে দেরী করে খাওয়া যাবে না।

সঠিক তথ্য: আপনার শরীর রাতে কাজ করা বন্ধ করে না।



রাতের বেলার হজম প্রক্রিয়া

       যদিও আমাদের শরীরের কাজ রাতে ধীর হয়ে যায়, তার মানে এই নয় যে রাতে একটা সময়ের পর আর খাওয়া যাবে না।

       ”একটা নির্দিষ্ট সময়ের পরে খাবার খেলে ওজন বাড়ে” এটি একটি ভুল ধারণা। এটি মেটাবলিজমের সম্পর্কে ভুল ধারনা দেয়।

নমনীয় খাদ্যাভ্যাস

       কঠোর সময় বা নিয়ম মেনে চলার পরিবর্তে পছন্দমতো স্বাস্থ্যকর খাবার নির্বাচন করুন।

       অল্প এবং স্বাস্থ্যকর নাস্তাগুলি যদি বেছে খেতে পারেন তাহলে এগুলো আপনার ওজন হ্রাসে সমস্যা তৈরী না করে সুষম ডায়েটের অংশ হতে পারবে।

ক্ষুদা লাগলে খাবেন

       সময় মেনে খাওয়ার পরিবর্তে, ক্ষুদা লাগলে খাবার খাবেন।

       ছোট পুষ্টিকর নাস্তা, যেমন একমুঠো বাদাম আপনার সাময়িক ক্ষুদাও মেটাবে আবার পুষ্টির চাহিদাও পূরণে সহায়তা করবে।

খাবার সম্পর্কে সচেতন থাকুন

       আপনার সন্ধ্যার খাবারগুলি সচেতনভাবে বাছিই করুন, আপনার চাহিদার সাথে পুষ্টি সমৃদ্ধ খাবার গুলির সংমিশ্রণ হচ্ছে কিনা খেয়াল রাখুন।

       সচেতন ভাবে খাবার গ্রহণ আপনাকে স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহত করে।



সন্তুষ্ট হয়ে ঘুমানো

       ওজন কমানোর জন্য ক্ষুধার্ত থাকতে হবে এমন চিন্তা বাদ দিন।

       ক্ষুদা মেটানোর জন্য আপনি যা খাচ্ছেন তা যদি সঠিক এবং স্বাস্থ্যকর হয় তাহলে তা ওজন কমাতে আরও ভালো কাজে দেবে।

সবশেষে: একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকা

       রাতের বেলা খাওয়া বিষয়ক ধারণাটি পরিহার করুন এবং স্বাভাবিক খাদ্য গ্রহণ করুন।

       ওজন নিয়ন্ত্রন মুলত একটি সামগ্রিক প্রক্রিয়া, কোনো হটাৎ এবং অস্বাভাবিক প্রক্রিয়ায় এটি ভালো কাজ করে না।



গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য:

আপনার ব্যাক্তিগত স্বাস্থ্য এবং ওজন নিয়ন্ত্রনের জন্য ব্যাক্তিগত ভাবে পরামর্শের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।